রাজধানীর উত্তরায় বেতন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করেরাখে বেঙ্গল জিন্স ফ্যাশনের শ্রমিকরা ।
আজ সকাল সাড়ে নয়টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকাগামী আবদুল্লাহপুর পর্যন্ত এবং খিলক্ষেত বিশ্বরোড থেকে আবদুল্লাহপুর পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের দুই পাশজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শ্রমিকদের দাবি, বেঙ্গল জিন্সের মালিক পক্ষের লোকজন সাত মাসের বেতন না দিয়ে উল্টো হুমকি দিয়ে জোর করে কাজে যোগ দিতে বলেন। বেতন আজকের মধ্যে না দেয়া হলে তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
উত্তরা পূর্ব থানা পুলিশ জানায়, বেঙ্গল জিন্সের কারখানায় খবর নিয়ে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। ফলে শ্রমিকদের বেতনের আশ্বাস দিয়ে ও তাদের মহাসড়ক থেকে প্রত্যাহার করা যাচ্ছে না।
এমবি





