ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ‌্যুত হওয়ার নয় ঘণ্টা পর শুক্রবার সকাল ৭টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

উদ্ধারকারী রিলিফ ট্রেনের ইনচার্জ আব্দুর রহিম মিয়া এ তথ‌্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ফাতেমানগর রেলস্টেশনে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে প্রবেশের সময় আউটার সিগন্যালে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রাতে দুর্ঘটনার কারণে ট্রেনের যাত্রীরা বিপাকে পড়েন।

এমআর