ময়মনসিংহের নান্দাইলে আলোচিত বাবা ও তিন ছেলে খুনের ঘটনায় আলী আকবর (৫২) ও হারুন (৩৮) নামে আরো দুই সন্দেহভাজন ঘাতককে আটক করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে তাদের আটক করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (উত্তর) সৈয়দ হারুন-অর-রশিদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাবা ও তিন ছেলে খুনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে এ দু’জনকে আটক করা হয়েছে। তবে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে চার খুনের ঘটনায় খোকন মিয়া নামে আরও একজনকে আটক করে পুলিশ।

এমকে