করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ১৫০ জন।

একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ১২ হাজার ৬০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ৪৯৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

শুক্রবার (০৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহীত হয়েছে ৪৮ হাজার ৮০৭টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ৪৮ হাজার ১৫টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হলো ৮০ লাখ ৪৩ হাজার ৬৯৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ৩২ হাজার ৩২২টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ১১ হাজার ৩৭১টি।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের রোগী শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৮১ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৬৬ শতাংশ।

এমবি