ঢাকার ধামরাইয়ে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম আনছার আলী (৬০)। তিনি একজন চাল ব্যবসায়ী।

রোববার (৩১ মে) ভোরে ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।

এর আগে শনিবার রাত সোয়া ১২টার দিকে আনছার আলী ও তার মেয়ে তাহমিনা আক্তার এবং মেয়ের জামাই স্বাস্থ্যকর্মী আব্দুল্লাহর করোনা পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে।পরে ভোরেই আনছার আলী মারা যান।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, রোববার (৩১ মে) পর্যন্ত ধামরাই উপজেলায় করোনা সন্দেহে ৯৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন এবং তিনজন আইসোলেশনে চিকিৎসাধীন। অন্যরা বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন। রোববার ভোরে প্রথম ধামরাইয়ে আনছার আলী নামে করোনা আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। ওই পরিবারের আরও দু’জনের করোনা শনাক্ত হয়েছে। তবে তারা সুস্থ আছেন।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, সকাল ৯টায় ধামরাই থানা পুলিশের সহযোগিতায় আনছার আলীর লাশ দাফন করা হয়েছে।

এমবি