সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে রহমানের গ্রেফতার দাবি করেছেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ।
শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে এ দাবি করেন তিনি।
অলি বলেন, আতিউর রহমান মাসে তিনবার বিদেশে গিয়েছেন। তাহলে তিনি কিভাবে রাষ্ট্রের গুরুদায়িত্ব পালন করেছেন। তাকে গ্রেফতার করতে হবে। এভাবে লুটপাট হলে দেশ চলবে না।
তিনি আরও বলেন, আজকে দেশে কোনো নিরাপত্তা নেই। আজকে জোর যার মুল্লুক তার। গণতন্ত্র ফিরে পেতে হলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে।
ওএফ





