এবার পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের মাঝামাঝি অংশে ৮টি প্রাইভেটকার ও ৯টি বাস নিয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর নামে একটি ফেরি বিকল হয়ে পড়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেরিটি বিকল হয়ে যায়। এতে ওই রুটে পারাপারের অপেক্ষায় থাকা গাড়ির জট বৃদ্ধি পাচ্ছে।

দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিএর (বাণিজ্য) কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাষা বরকত ফেরিটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিকল হয়ে পড়া ফেরিটি উদ্ধারে রওয়ানা দিয়েছে।