আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘জঙ্গি নামের অন্ধজীবদের মাঝে জ্ঞানের আলো, মনের আলো ও আল্লাহর আলো ছড়াতে হবে। কেননা তারা এমন অন্ধজীব যে, নিরস্ত্র মানুষকে হত্যা করে ইসলাম কায়েম করতে চায়। পৃথিবীর কোনো ধর্মে এ ধরনের বিধান নেই।’

শুক্রবার সকালে শেরপুরের নকলা পৌরসভার মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন মাঠে শিক্ষার্থীদের মাঝে সৌরবাতি বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা বলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, পৌর মেয়র হাফিজুর রহমান, সেনা বাহিনীর মেজর ইউসুফ, আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সুজা উপস্থিত ছিলেন।

এআই