ঝিনাইদহের কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত টিন ও চেক বিতরণ কার্য়ক্রম অনুষ্টিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা চত্তরে এই টিন বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস, উপজেলা দুর্যোগ ও ত্রাণ অফিসার এইচ এম আশরাফুল আরিফিন, ৬নং ত্রিলোচান পুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, ৫নং শিমলা-রোকনপুর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নাছির উদ্দীন চৌধুরী প্রমুখ।

এই সময় কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ৪২টি দরিদ্র পরিবারের মাঝে ৪৭ বান টিন ও এক লক্ষ ৪১ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এমআইএস