রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভার ময়েনপুর গ্রামে সান্তাল স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য বাবলু হেম্রমকে জবাই করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহবায়ক ফজলে হোসেন বাদশা।
শুক্রবার দুপুরে এক বিবৃতিতে ককাস নেতা রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এ ঘটনার তীব্র নিন্দা জানান।
তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত খুঁজে বের করে গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সংহতি প্রকাশ করেন তিনি।
জেআই





