নীলফামারীতে জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে একজন জামায়াত কর্মীসহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার রাত থেকে অাজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গত ৫ দিনে জেলা থেকে ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

নীলফামারী পুলিশের কন্ট্রোল রুম সুত্র মতে, বিশেষ সাড়াশি অভিযানের পঞ্চম দিন জেলার ছয় উপজেলার মধ্যে নীলফামারী সদর উপজেলায় ৮ জন, জলঢাকা উপজেলায় ১ জন, ডোমার উপজেলায় ৪ জন, ডিমলা উপজেলায় ১জামায়াতকর্মী সহ ২ জন, কিশোরগঞ্জ উপজেলায় ৩ জন এবং সৈয়দপুর উপজেলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট এবং নাশকতার চেষ্টার অভিযোগ রয়েছে।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসাইন সাংবাদিকদের জানান, বিশেষ এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

এমআর