চট্টগ্রামে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিতে বিদ্যুতায়িত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর চকবাজার চাঁদমিয়া ডিটি সড়কে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম নুর নাহার বেগম (২২)। তিনি উক্ত এলাকার জনৈক ওমর ফারুকের স্ত্রী।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, প্রবল বর্ষণের ফলে চকবাজারের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

সকালে ওই গৃহবধূ নিজ বাসার নিচে জলাবদ্ধ এলাকা অতিক্রম করে রাস্তায় আসার সময় পানিতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমকে