সাতক্ষীরার তালা উপজেলায় ছাদ থেকে পড়ে হায়দার আলী নামের এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে তালা উপজেলার পাচরখী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কলেজশিক্ষকের নাম হায়দার আলী। তিনি ওই গ্রামের হাশেম আলীর ছেলে ও তালা মহিলা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, হায়দার আলীর বাড়ির ছাদে একটি নারকেল গাছ ভেঙে পড়ে। সকালে হায়দার আলী ছাদে উঠে ওই গাছ কেটে নামাতে যান। এ সময় ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এবি





