জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে পিয়াস করিমকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

শুক্রবার সকালে তার লাশ হাসপাতাল থেকে বাসায় নেয়া হচ্ছে।

নিহতের বোনেরা অস্ট্রেলিয়া,কানাডা থাকায় গত সোমবার মারা গেলেও তার মরদেহ দাফন করা হয়নি।

গত সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও টেলিভিশন আলোচক পিয়াস করিম।

জেএ