নিয়োগপত্র ও খাবার ভাতাসহ ১১ দফা দাবিতে লাগাতার ধর্মঘটে নামছেন নৌ শ্রমিকরা।
শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১মিনিট থেকে ধর্মঘট শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, ১১ দফা দাবি আদায়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। লঞ্চ মালিকপক্ষ ও সরকারের প্রতিনিধিরা শুধু আমাদের আশ্বাসই দিয়ে যাচ্ছেন। কিন্তু বাস্তবায়ন করেননি। তাই শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাচ্ছে।
তিনি আরও বলেন, এর আগে আমরা ধর্মঘটের ডাক দিলে আমাদের দাবি পূরণ করে দেয়ার আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কোনো দাবিদাওয়া পূরণ করা হয়নি।
তবে তার এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে
এর আগে শতভাগ খাদ্যভাতা ও সুপেয় পানির খরচ আদায়সহ ১৫ দফা দাবিতে গত ২৬ নভেম্বর থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন নৌযান শ্রমিকরা। পরে শ্রম মন্ত্রণালয় থেকে দাবি মেনে নেয়ার আশ্বাসে ২৭ নভেম্বর দুপুরে নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
এমবি





