ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (১২ অক্টোবর) সকাল ছয়টার দিকে ভারত সীমান্তবর্তী উপজেলার মঈনপুর গ্রামের ধানের জমি থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম জানান, তিন মাদক পাচারকারী মাথায় করে গাঁজার বস্তা ভারত থেকে নিয়ে আসছিল।

এ সময় তাদের ধাওয়া করে বিজিবির কসবা উপজেলার মঈনপুর বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) সদস্যরা।

ধাওয়া খেয়ে পাচারকারীরা বস্তাগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বস্তা তিনটি উদ্ধার করে তার ভেতর ৬০ কেজি গাঁজা পাওয়া যায়।

এমকে