স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সাস্থ্য খাতে অনেক অনিয়ম রয়েছে। যা আমি নিজেও দেখতে পাই। এ থেকে আমদের দ্রুত বেরিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার দুপুরে সাস্থ্য খাতের সংবাদ পরিবেশনে বিশেষ অবদান রাখায় সাংবাদিকদের সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তেন এ অনুষ্ঠান আয়োজন করে ন্যাশনাল আই কেয়ার।
সাস্থ্য মন্ত্রী বলেন, সাস্থ্য খাতে অকেন অপ্রয়োজনীয় জিনিস কেনা হয়েছে। কার প্রেসক্রিপশনে এগুলো কেনা হয়েছে, তা তদন্ত কমিটি গঠন করে অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে। জঙ্গী, সন্ত্রাস, ও নিরক্ষরতা দূরী করণে শেখ হসিনা যেমন সফল হয়েছে স্বাস্থ্য খাতেও তেমনি সফল হবেন।
খুব দ্রুত রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালনার জন্য সাংবাদিকদের সহ একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে বলে আশা করেন তিনি। এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে সংবাদ সংগ্রহে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেয়া হয় দৈনিক ইত্তেফাকের সম্পাদক আশিশ সৈকত, এটিএননিউজ এর পক্ষে বার্তা সম্পাদক মুন্নি শাহ্, একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক সৈয়দ ইশতেয়াক রেজা, আমাদের সময় ডট কমের সম্পাদক নাইমুল ইসলাম খান, বৈশাখী টেলিভিশনের নির্বাহী প্রধান মুঞ্জুরুর আহসান বুলবুলকে।
ন্যাশনাল আই কেয়ারের পরিচালক প্রফেসর মোহাম্মদ জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাস্থ্য অধিদপ্তদের মহা পরিচালক প্রফেসর দীন মো: নুরুল হক, সাস্থ্য সচিব এম এ মিয়াজ উদ্দিন প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৭ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
জাতীয়
স্বাস্থ্য খাতের অনিয়মের কথা স্বীকার করলেন মন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সাস্থ্য খাতে অনেক অনিয়ম রয়েছে। যা আমি নিজেও দেখতে পাই। এ থেকে আমদের দ্রুত বেরিয়ে আসতে হবে। বৃহস্পতিবার দুপুরে সাস্থ্য খাতের সংবাদ পরিবেশনে বিশেষ অবদান রাখায় সাংবাদিকদের সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি





