পিরোজপুরের ইন্দুরকানী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হুদা, সাবেক উপজেলা চেয়াম্যান ইকরামুল কবির মজনু ,ইন্দুরকানী জতীয় পার্টি (জেপি) সভাপতি আসাদুল কবির স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, শাহিদা বেগম,ওসি নাসির উদ্দিন, প্রেসক্লাবের সম্পাদক আহাদ শিমুল দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি মোঃ কেফায়েত উল্লাহ, দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি এইচ,এম ফারুক হোসাইন, পাড়ের হাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল,আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সাঈদ, মাহবুব ফকির, দিলরুবা মিলন,অধ্যক্ষ মনিরুজ্জামান বুলবুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ ও বিভিন্ন জাতীয় দৈনিক স্থানীয় সাংবাদকর্মী বৃন্দ।

কেফায়েত/জারিফ