পুলিশকে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গতকাল শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভতি র্করা হয়েছে।

পুলিশ জানায়, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে রাষ্ট্রপতির সফর উপলক্ষে পুলিশ সদস্যরা সেখানে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। দায়িত্ব পালন শেষে বাসে করে ৪০ পুলিশ সদস্য কুষ্টিয়া পুলিশ লাইনে ফিরছিলেন। এ সময় এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন গণমাধ্যমকে জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। আহত অধিকাংশ পুলিশ সদস্য বরিশাল রেঞ্জের বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

জেড