নারায়ণগঞ্জের কাঁচপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে মেঘলা আক্তার (১৪) এক কিশোরীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মেঘলা আক্তার (১৪) কাঁচপুর এলাকার নবাব আলী ইন্ডাস্ট্রিজের পোশাক শ্রমিক ছিলেন। রোববার সকাল ৬ টার দিকে কাঁচপুরের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মেঘলা আক্তার ওই এলাকার ভাড়াটিয়া রশিদ ইসলাম বাচ্চু মিয়ার মেয়ে।

সোনারগাঁও থানার এসআই মো. এলাহী মিয়া জানান, সকালে মেঘলা আক্তার কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাস্তায় ৪-৫ জন যুবক তার মুখ চেপে ধরে পাশের আজিজ মিয়ার চারতলা ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেঘলা চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এমই