সিলেট নগরীর বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বুধবার বিকেল ৩টায় তিনি নগরীর আখালিয়াস্থ কালীবাড়ি মন্দির, বাগবাড়ি আখড়া ও কাজল শাহ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শণ করেন। এসময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বর্তমান সরকারও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে।
দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করা হচ্ছে। পূজারিরা যাতে নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করতে পারেন সেজন্য সরকার সব ব্যবস্থা গ্রহণ করেছে।
অর্থমন্ত্রী পরিদর্শনকালে আখালিয়া কালীবাড়ি পূজা কমিটি, বাগবাড়ি সর্বজনীন পূজা কমিটি ও কাজল শাহ সর্বজনীন পূজা কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ছাড়াও সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সিসিকের প্রাক্তন কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস প্রমুখ।
এসএইচ





