আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ১০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।রোববার সকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-কপিল উদ্দিন (৪৫), রুস্তম আলী (৫০), তৈয়ব আলী (৫৫), হেলাল উদ্দিন (৩০) ও ইমরান হোসেন (২২)। আহত হওয়া অন্য ব্যক্তিদের কুমারখালীর বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আলী হোসেনের পক্ষ ও বাগুলাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

kushtia2_1সংঘর্ষে ইটপাটকেল ও দেশি অস্ত্রের ব্যবহার করা হয়েছে। এ সময় ১০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নতুন করে সংঘর্ষ এড়াতে বাঁশগ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।