মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর প্রস্তুতির খবরে রবীন্দ্র সঙ্গীত গেয়ে আনন্দ উল্লাস করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।
শনিবার সন্ধ্যায় শাহবাগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চেরকর্মীরা ফাঁসির রায় কার্যকরের দাবিতে প্রদীপ প্রজ্জ্বলন করেন। বিকাল থেকে দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ।
জাতীয় জাদুঘরের মূল ফটকের সামনে কামারুজ্জামানের ফাঁসির দাবিতে মাইকে নানা স্লোগান দিতে দেখা দিতে দেখা গেছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই কামারুজ্জামানের ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছে গনজাগরণ মঞ্চ।
জেএ





