দারিদ্র্য বিমোচন কর্মসূচির অংশ হিসেবে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৮০ জন অসচ্ছল ব্যক্তিকে ৮০টি রিকশা ও ভ্যান গাড়িবিতরণ করবে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি। নগরীর কাজীর দেউড়ি স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে শনিবারসকাল ১১টায় ওই বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন খান জানান, সমিতির সভাপতি লায়লা সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন খানের পরিচালনায় অনুষ্ঠিতব্য ওই সভায় প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম।
অনুষ্ঠানে চট্টগ্রামের ব্যবসায়ী, শিল্পপতি, শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজসেবী ও সমিতির জীবন সদস্যদের উপস্থিত থাকার জন্য সমিতির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন খান অনুরোধ জানিয়েছেন।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





