ঢাকার ধামরাইতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শুক্রবার (০১ জুলাই) দুপুর ১২টা ৫ মিনিটে ধামরাইয়ের জয়পুরা পাল সিএনজি স্টেশনের সামনে ঢাকাগামী শুভযাত্রা ও মানিকগঞ্জগামী ভিলেজ লাইনের বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) ভজয় রায় জানান, হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
এদিকে, আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এমই





