করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জন পুরুষ ৬ জন ও নারী ১ জন। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪ জন।
একই সময়ে নতুন করে আরও ৪৫৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৯৬০ জন।
শুক্রবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ২০৪টি ল্যাবরেটরিতে ১২হাজার ২৭৯টি নমুনা সংগ্রহ ও ১২হাজার ৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৬ লাখ ২৭ হাজার ৪১৩টি।
২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব পাচজন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে দুইজন, রাজশাহী ও খুলনায় একজন করে মারা যান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা তুলনায় শনাক্তের হার ৩ দশমিক ৭৬ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।
মোট মৃত ৮ হাজার ৯৪ জনের মধ্যে পুরুষ ৬ হাজার ১৩৩ (৭৫ দশমিক ৭৭ শতাংশ) ও নারী ১ হাজার ৯৬১ জন (২৪ দশমিক শূন্য ২৩ শতাংশ)।
এমবি





