যে কোনো সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি চরম অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।


সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘সমসাময়িক শাসনকার্যে আলোচিত ইস্যু’ বিষয়ক সেমিনারে ‘জাতীয় সংকট টেকসইভাবে নিরসনের লক্ষ্যে জাতীয় সনদ’ শীর্ষক প্রবন্ধে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি আপাতত শান্ত হলেও, অনেকের মতে, আমাদের রাজনৈতিক সংকটের অবসান ঘটেনি।

অনেকের আশঙ্কা যে, এই সংকট ক্রমশ ঘণীভূত হতে পারে এবং এমন অস্থিতিশীল পরিস্থিতি আমাদের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বাধা হতে পারে।
ড. মজুমদার বলেন, অর্থনৈতিক অগ্রযাত্রাকে বেগবান করতে আমাদের রাজনৈতিক অঙ্গন ও শাসন ব্যবস্থাকে কুলষমুক্ত করতে হবে।রাজনীতিতে অনৈতিকতা, হানাহানি ও নগ্ন দলতন্ত্রের অবসান ঘটাতে হবে।

তিনি আরো বলেন, ভোটাধিকারসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। তাহলেই দেশের অর্থনীতি আরো এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, ভোটাধিকারসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। তাহলেই দেশের অর্থনীতি আরো এগিয়ে যাবে।

এআই