গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকচাপায় কল্যাণ মন্ডল (৪৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার কালনা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

কল্যাণ মন্ডল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বন্যাবাড়ী গ্রামের কুমুদ বিহানী মন্ডলেরছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি)জাকির হোসেন মোল্যা জানান, বিকালে কবিরাজ দেখিয়ে নড়াইল থেকে টুঙ্গিপাড়া ফিরছিলেন কল্যাণ। এ সময় কাশিয়ানী উপজেলার কালনা ঘাট এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।

এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে গোপালগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

কেএইচ