কুষ্টিয়ার খোকসা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকান ভূষ্মিভুত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খোকসা, কুমারখালী ও পাংশা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোন হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার গভীর রাতে খোকসা বাজারের নন্দি বস্ত্রালয়ে বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে আগুন দ্রুত পাশের দোকান গুলোতে ছড়িয়ে পরে প্রায় ২০টি দোকান আগুনে পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানিয়েছে, তাদের প্রায় ৬০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের উদাসীনতা এবং যথেষ্ট পানির অভাবকেও দায়ি করেন ব্যবসায়ীরা।

সবুজ/নাজিব