বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন,বিচারপতিদের অভিশংসন ও অপসারনের ক্ষমতা দু'টিই রাষ্ট্রপতির হাতে আছে।এখানে সংসদের কিছুই করার নেই। রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়েই এ বিষয়ে অপপ্রচার করা হচ্ছে।সংসদ শুধু কমিটির অনুমোদন সুপারিশ করবে। আর বিচারপতিদের নিয়োগ ও অপসারণ শুধু রাষ্ট্রপতি করতে পারেন।

মঙ্গলবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে স্থায়ী কিমিটির বৈঠক শেষে  সুরঞ্জিত সাংবাদিকদের এসব কথা বলেন।

সুরঞ্জিত বলেন, অপরসারণের ক্ষেত্রে সংসদ শুধুমাত্র প্রমাণিত, অসদাচরণ ও অসামঞ্জস্য ব্যক্তিদের নিয়ন্ত্রণ করবে। এটা করতেও একটি কমিটি করা হবে। কমিটির সদস্য কারা হবে তার জন্য একটি আইন করা হবে। এ জন্য কি আইন করা হবে সেটা নিয়ে এখন আলোচনা করা যেতে পারে।

ঢাকা, এমআর, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর