দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আমিনা-করিম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রণজিৎ রায়কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১০টায় বীরগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কেএম শওকত হোসেন।

এর আগেগত ১০ জুলাই রণজিৎ রায় নোট দেয়ার কথা বলে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডুমা গ্রামের একটি বাড়িতে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, ধর্ষণের ঘটনার বিচারের জন্য প্রশাসনসহ জনপ্রতিনিধিদের কাছে গেলে তারা কোনো প্রকার সহযোগিতা না করে উল্টো ধর্ষণের প্রতিবাদকারীদের বিরুদ্ধে ধর্ষককে দিয়ে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করিয়েছেন।

পরে তারা বিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন। সেখানেও কোনো বিচার না পেয়ে অবশেষে আদালতে মামলা দায়ের করতে বাধ্য হন।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামে। এরপর গত ২ সেপ্টেম্বর পুলিশ আদালতের নির্দেশে মামলা গ্রহণ করে।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর