গত ২২ তারিখ টেকসই সমাজ উন্নয়ন সংস্থা মাদারীপুর কর্তৃক সফলভাবে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম।
এই কর্মসূচীর মাধ্যমে প্রায় ২৪৭ জন অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান , ডায়বেটিস , রক্ত পরীক্ষা সহ অন্যান্য সেবা প্রদান করা হয়। স্থানিয় জনপ্রতিনিধিগন এই কার্যক্রমের উদ্বোধন করেন।
কর্মসূচীর প্রথম পর্বে সেবা গ্রহীতাদের "সুস্থ থাকুন" লিফলেট ও জীবাণুনাশক সাবান প্রদান করা হয় এবং স্বল্প শিক্ষিত জনগোষ্ঠীকে হেলথ এডুকেশন প্রদান করা হয়।
অনুষ্ঠানটিতে পৃষ্ঠপোষকতা করেন নৌবাহিনীর কমান্ডার প্রয়াত মোশারফ আলী খানের সুযোগ্য সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব আশফাক খান। হেলথ ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করে কে আই ডিজিটাল হাসপাতাল।
এবিষয়ে সংস্থার সাধারন সম্পাদক রনি খন্দকার বলেন 'আমারা দীর্ঘদিন ধরে নানাবিধ সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতে এধরনের কার্যক্রম আরও সম্প্রসারন করতে চাই'।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা খন্দকার আছিম আহামেদ, ফজলে রাব্বী খান, কে আই হাসপাতালের এমডি জুয়েল ব্যাপারী , চেয়ারম্যান কবির হোসেন হাওলাদার, মারুফ খান এবং কমিশনার জাকির হাওলাদার ও আইয়ুব খান।





