রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার আহমেদ ওরফে শানুকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত ১১ টার দিকে উপজেলার জমিদার ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শানু গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতব্বর পাড়ার মো. মঞ্জুর আহমেদের ছেলে।

গোয়ালন্দ থানার ওসি একেএম নাসির উল্লাহ জানান, রোববার রাতে এসআই ফিরোজ জমিদার ব্রিজ এলাকা থেকে শানুকে গ্রেফতার করে। তাকে ডাকাতিসহ বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এআর