চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩০) নামে একজন যুবক নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে বেগুরয়ারখালী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের পিতার নাম আমদ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বাড়ির পাশে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত আজিজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় আলমডাঙ্গার একটি ক্লিনিকে ভতি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজ।

খবর পেয়ে পুলিশ আব্দুল আজিজের লাশ আলমডাঙ্গা থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে ময়না তদন্তের জন্য নিহতের লাশ সদর হাসপাতালে নিয়ে যাওয়া যায়।

ময়না তদন্ত শেষে রোববার সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে আব্দুল আজিজের দাফন সম্পন্ন হয় বলে জানান নিহতের পরিবারের সদস্যরা।

এআর