ছাগলনাইয়া পৌরবাসী ১৪ বছর পর নতুন মেয়র পেলো । বুধবারের (২৫ মে) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ মোস্তফা বিপুল ভোটে এ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।
এর আগে ২০০২ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দুই মেয়াদে টানা ১৪ বছর এ পৌরসভার মেয়র ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর বিএ।
এবারের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মোহাম্মদ মোস্তফা পেয়েছেন ১৭ হাজার ৫৭৪ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর বিএ পেয়েছেন ৭৭৫ ভোট। এছাড়া হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের রহমত উল্লাহ পেয়েছেন ৪২৭ ভোট।
সহকারী রিটার্নিং অফিসার মাইনুল হক রাত পৌনে ৮টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এদিকে, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারী রাতে ছাগলনাইয়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোস্তফাকে মিষ্টি খাইয়ে অভিনন্দন জানান।
ওএফ





