বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কদুখোলা এলাকায় বন্য হাতির আক্রমণে হালিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার (১৬ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে চার/পাঁচটি বন্য হাতি কদুখোলা এলাকায় লোকালয়ে এসে তাণ্ডব চালায়। একসময় ওই এলাকার আব্বাসের বাড়িতে হানা দিলে বাড়ির সবাই পালাতে পারলেও হালিমা ঘর থেকে বের হতে পারেননি। এসময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বান্দরবান সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওএফ





