খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ডাক্তার টিলা এলাকা থেকে শনিবার সকাল সাড়ে ৮টায় হেরোইনসহ দুইজনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ। এসময় তাদের কাছে সাড়ে ৮ গ্রাম হেরোইন ও নগদ ১৩ হাজার ১০০টাকা উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন গুইমারা উপজেলার ডাক্তার টিলার বাসিন্দা কটু মিয়া বাবুলের ছেলে মোঃ মাজাহারুল ইসলাম (২৮) ও আমতলি পাড়ার বাসিন্দা কংজসাই মারমার ছেলে রামপ্রু মারমা (২৯)। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৪,২৬ নভেম্বর ২০১৬। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুবায়ের উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এস আই মো: ইয়াছিন ও এএসআই প্রাণ কৃষ্ণ নেতৃত্বে গুইমারা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ডাক্তার টিলায় মোঃ মাজহারুল ইসলাম ও রামপ্রুুু কে আটক করা হয়। এসময় তাদের কাছে সাড়ে ৮ গ্রাম হেরোইন ও নগদ ১৩ হাজার ১০০টাকা উদ্ধার করে পুলিশ।

জেড