মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর গ্রামে বিয়ের রাতে বাসর ঘরে আত্মহত্যা করেছেন নববধূ রিংকু আক্তার।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের অমতে সাত মাস আগে একই গ্রামের নাহিদ বেপারীর সাথে দুজনের ইচ্ছায় বিয়ে হয় রিংকু ও নাহিদ দম্পতির।

শুক্রবার উভয় পরিবারের ইচ্ছানুযায়ী আনুষ্ঠানিকভাবে এই দম্পতিকে বরণ করে নেয়া হলে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয় রিংকুকে।

পুলিশের এসআই মোরশেদ জানান, স্বামী নাহিদ ঘুমিয়ে গেলে ভোর রাতে রিংকু গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, রিংকুর গলায় ফাঁসির দাগ লক্ষ্য করা গেছে। তবে ময়না তদন্তের পর সঠিক তথ্য দেয়া যাবে।

স্ত্রীর এই ঘটনায় স্বামী নাহিদ বেপারী সংজ্ঞা হারিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

এমই