রাজধানীর বাংলামোটর এলাকায় যাত্রীবাহী ৬ নম্বর বাসের চাপায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছেন।
আজ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পান্থকুঞ্জ পার্কের সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ঘটনার পর অবস্থায় মুমূর্ষু যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শিক (এসআই) রহিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গুলিস্তান থেকে ফার্মগেটগামী ৬ নম্বর বাসটি পেছন থেকে যুবককে চাপা দেয়। নিহতের পরনে ছিল লাল রঙের সোয়েটার ও লাল চেক লুঙ্গি।
এসআই আরও জানায়, বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
এমবি





