আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদাৎ বার্ষিকীতে কুমারখালী থানা যুবদলের উদ্দ্যোগে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার সকালে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি,বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী উক্ত বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

সে সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সেক্রেটারী এ্যাডঃ কুতুবুল আলম নুতুন, পৌর বিএনপির সভাপতি কেএম আলম টমে, সেক্রেটারী আর রশিদ লিটন, থানা যুবদল সভাপতি এ্যাডঃ শাতিল মাহমুদ, সেক্রেটারী খান আতিকুর রহমান সবুজ, থানা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সেক্রেটারী সাইদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মেজবাহুর রহমান পিন্টু, আল আমিন কানাই, সামসুজ্জোহা লাল্টু, কুষ্টিয়া শহর ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান মিঠুন পৌর ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ তিয়াশ প্রমুখ।

এমআইএস