কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি সাহাব পাটোয়ারীকে (২৪) আটক করেছে সাদা পোশাকধারী পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৫টা ১০ মিনিটে তাকে আটক করা হয়। সাহাব উদ্দিন পাটোয়ারী মা ছাকিনা বেগম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, চৌদ্দগ্রাম পৌর এলাকায় চান্দিশকরা নিজ বাসা থেকে সাহাব উদ্দিন পাটোয়ারীকে সাদা পোশাকদারী পুলিশ আটক করে।
এ বিষয় চৌদ্দগ্রাম থানার অফিসার ইন চার্জ (ওসি) উত্তম কুমারকে ফোন করলে তিনি রিসিভ করেননি।
কেএইচ





