ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন।

করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার নাজমা বেগম (২৭), ফকরুদ্দিন (৭০), নেত্রকোনা পূর্বধলার আব্দুল লতিফ (৬০) ও বাররহাট্টার জেসমিন আক্তার (৩৫)।

ডা. মহিউদ্দিন খান বলেন, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৬১ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

জেলা সিভিল সার্জন ডা. মো: নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

এমবি