রাজধানীর কদমতলী থানাধীন একটি কারখানায় আগুনের ফুলকিতে ৭ শ্রমিক দগ্ধ হয়েছেন।

আজ (০৯ ফেব্রুয়ারি) রোববার ভোর ৪টার দিকে ওই এলাকার কামাল স্টিল মিলস লিমিটেডের একটি কারখানায় এই ঘটনা ঘটে।

পরে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধ ৭ শ্রমিকরা হলেন- রাসেল (৩২), রেদওয়ান (২৫), সিফাত (২৮), সোহাগ (২৬) বাবর (৩৫), দুলাল (৩০) ও (২৭) সুজন।

কারখানার সুপারভাইজর সনজিৎ মণ্ডল জানান, তারা রাত্রিকালিন ডিউটি করছিলেন। ৭ জন কারখানায় লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ আগুনের ফুলকি দিয়ে তাদের শরীরে লাগে। এতে ১১ জন শ্রমিক দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, দগ্ধ ৭ জনকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আসে। এর মধ্যে বাবরের শরীরের ৬ শতাংশ দুলালের ১০ শতাংশ, ও সুজনের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি দেওয়া হয়েছে। বাকি চারজন সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এমবি