কাজের সন্ধানে ভারতে পাচার হয়ে যাওয়া ১৫ বাংলাদেশি নারী শিশু শুক্রবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। দেশে ফেরা নারী শিশুরা চট্টগ্রাম, বাগেরহাট, পিরোজপুর, ফরিদপুর, সাতক্ষীরা, যশোর জেলার অধিবাসী।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার গিয়াস উদ্দিন জানান, দুই থেকে তিন বছর আগে ভারতে পাচার হয়ে যায় ১৫ বাংলাদেশি নারী শিশু। এক পর্যায়ে তারা পুলিশের হাতে আটক হয়। জেল হাজতবাস শেষে তাদের ঠাঁই হয় কলকাতার সংলাপ শেল্টার হোমে।

অবশেষে তিন বছর পর শুক্রবার রাতে ভারতের পেট্টাপোল বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ ১৩ জন নারী ও দুই শিশুকে বেনাপোল চেকপোস্ট বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। তাদেরকে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। একটি মানবাধিকার সংগঠন তাদেরকে জিম্মায় নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে পারে বলে তিনি জানান।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই