নাটোরের উত্তরা গণভবনের ভেতরের শত বছরের ঐতিহ্যবাহী তাজা গাছ কাটার ঘটনায় গণপূর্ত বিভাগের তিন প্রকৌশলীকে বরখাস্ত করেছে গণপূর্ত মন্ত্রণালয়।
বৃহস্পতিবার রাতে তাদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।
বরখাস্ত হওয়া তিন প্রকৌশলী হলেন- গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, উপ-বিভাগী প্রকৌশলী জিয়াউল ইসলাম ও এসও কামরুজ্জামান।
উল্লেখ্য, নাটোরের উত্তরা গণভবনের ভেতরে সম্প্রতি ঝড়ে ভেঙে পড়া এবং মরে যাওয়া দুটি আম, একটি মেহগনিসহ কিছু গাছের ডালপালা কাটার টেন্ডারের নাম করে লাখ লাখ টাকা মূল্যের শত বছরের ঐতিহ্যবাহী তাজা গাছ কাটার অভিযোগ পাওয়া যায় ঠিকাদারের বিরুদ্ধে।
আর এই গাছ কাটার কাজে সহযোগিতা করেছেন গণপূর্ত বিভাগের কর্মকর্তা, গণভবনের তত্ত্বাবধায়ক, বন বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের অসাধু কর্মকর্তারা।
এদিকে, গণভবনের নিরাপত্তায় থাকা সিসি টিভি ক্যামেরায় ধরা পড়ে তাজা গাছ কেটে নেওয়ার দৃশ্য।
মাত্র ১৮ হাজার ৪শ’ টাকার টেন্ডারের বিপরীতে কয়েক লাখ টাকা মূল্যের অন্তত ১৫টি তাজা গাছ কেটেছেন সংশ্লিষ্ট ঠিকাদার।
জেড





