সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ ২০দলীয় জোটের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো- কামারখন্দ উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নান জুড়ান, সলঙ্গা থানা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর মোল্লা, ছাত্রদল নেতা সুমনসহ সাতজন।
জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম জামায়াতের দুই নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সলঙ্গা থানার অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
কেএইচ





