পিতা মাতাকে খুঁজছে পথ হারানো রবিউল ইসলাম। পাবনার চাটমোহর রেল স্টেশন থেকে পথ ভুলে যাওয়া রবিউল ইসলাম নামে এই শিশুটিকে পাওয়া যায়।
পুলিশের থানা হেফাযতে থাকা এই শিশুটিকে আদালেতের জিম্মায় দেয় পুলিশ।
রবিউল ইসলামের বয়স ৮ বছর। কেউ সামনে এলে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। মাঝে মধ্যেই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়েছে পানি।
মা-বাবার কাছে ফেরার প্রবল আকুতি। পথ হারানো শিশুটির পরিবারের সন্ধান চেয়ে ছবিসহ বিভিন্ন স্যোশাল মিডিয়ায় পোস্ট দেয় পুলিশ।
শিশু রবিউলের সাথে কথা বলে জানা গেছে, তার পিতা অটোচালক। পথ ভুল করে ট্রেনে চেপে সে চাটমোহর রেলষ্টেশনে এসে নামে। এর বাইরে সে কিছুই বলতে পারছে না।
সোমবার বিকেলে চাটমোহর রেলষ্টেশন এলাকা থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় খবর দেন। পরে তাকে থানা পুলিশের হেফাজতে রাখা হয়।
এদিকে রবিউলের পরিবারের কোনো সন্ধান না পেয়ে তাকে মঙ্গলবার আদালতের জিম্মায় দেয় থানা পুলিশ।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন বলেন, অনেক চেষ্টা করে রবিউল নামের ওই শিশুটির পরিবারের কোন সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে শিশুটিকে আদালতের জিম্মায় দেয়া হয়েছে।
মুহিব





