ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ শনিবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ১৩ জন ও ঢাকার বাইরের একজন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতলে ৮৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৮৪ জন। মারা গেছেন ১১ জন।

এবিএস