ঝালকাঠিতে মাদক নিয়ন্ত্রন আইনের মামলায় নাছির সরদার নামে এক ব্যাক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

একই মামলায় অপর এক আসামি কে বেকসুর খালস দেয়া হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নাছির সরদার নলছিটি শহরের খাসমহল এলাকার মৃত জবান আলী সরদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নলছিটি শহরের খাসমহলের বাসা থেকে ১৫০ পিস ইয়াবা ও এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নাছির সরদার এবং তার ছেলে হাসান সরদারকে আটক করে।

এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বাদী হয়ে তাদের আসামী করে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

ওই বছরের ২৩ এপ্রিল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালতের বিচারক সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে নাছির সরদাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং তারে ছেলে হাসান সরদারকে বেকসুর খালাস দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নাসিমুল হাসান।

টুটুল/এসএম