ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার চন্ডালখিল থেকে প্রায় ৫০ ফুট অবৈধ গ্যাস লাইন অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদসহ নেতৃত্বে অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস লাইন অপসারণ করা হয়।

এসময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশল বিভাগের ব্যবস্থাপকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশল বিভাগের ব্যবস্থাপক আবু জাফর জানান, অসাধু একটি চক্রের সদস্যরা অবৈধভাবে পাইপ লাইন বসানোর আগেই সাধারণ গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

পরে সুবিধামতো সময়ে রাতের আধারে অবৈধভাবে গ্যাস সংযোগ দিচ্ছে। ধারাবাহিকভাবে তাদের অভিযান চলছে বলেও জানান তারা।

অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশল বিভাগের ব্যবস্থাপক আবু জাফর অবৈধ গ্যাস সংযোগ ঠেকাতে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন।

কেএইচ